৬ মাসে ১,৫০০ বিরোধ নিষ্পত্তি, দেড় কোটি টাকা আদায়, দেশের ৫ম স্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস
চলতি বছরের জানুয়ারি থেকে জুন - এই ছয় মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিস বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ সময়ে বিকল্প পদ্ধতিতে প্রায় ১,৫০০টি বিরোধ নিষ্পত্তি করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন মামলার ক্ষতিপূরণ ও পাওনা বাবদ প্রায় দেড় কোটি টাকা আদায় করে বিচারপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা গেছে, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে গত ছয় মাসে মোট ১,৮০০টি আবেদন দাখিল হয়েছে। এছাড়া নিয়মিত আদালতে দায়ের করা ২৫০টি মামলায় আইনগত সহায়তা প্রদান করা হয়েছে। একই সময়ে ১,৪০০ জন বিচারপ্রার্থীকে বিনামূল্যে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে জেলা লিগ্যাল এইড অফিস তৃণমূল পর্যায়ে ১৯টি সভা, সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে। পাশাপাশি সরেজমিনে নালিশী জমি পরিদর্শনের মাধ্যমে অসংখ্য বিরোধের কার্যকর নিষ্পত্তি করা হয়েছে, যা বিচারপ্রার্থীদের মধ্যে আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিকল্প পদ্ধতিতে ২০৬টি বিরোধ নিষ্পত্তি হয়েছিল এবং ২৩৯টি আবেদন জমা পড়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ে বর্তমান জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. আবু সাঈদ দায়িত্ব গ্রহণের পর সরেজমিনে বিরোধপূর্ণ জমি পরিদর্শন, দ্রুত নিষ্পত্তি কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়। এর ফলে বিচারপ্রার্থীদের মধ্যে লিগ্যাল এইড সম্পর্কে আগ্রহ ও আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ২০২৫ সালে বিকল্প পদ্ধতিতে ৮০০টি বিরোধ নিষ্পত্তি এবং ১,০০০টি আবেদন দাখিল হয়।
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. আবু সাঈদ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, মামলা নিষ্পত্তি ও আবেদন গ্রহণের ক্ষেত্রে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ বর্তমানে ৫ম স্থানে রয়েছে। আর সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে জেলা লিগ্যাল এইড অফিস ২য় স্থান অর্জন করেছে।
জেলা লিগ্যাল এইড অফিসের এ ধারাবাহিক সাফল্য বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি, দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং আদালতের মামলার চাপ কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত