ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

​নাটোরের বড়াইগ্রামে বিদ্যালয়ের মাঠ দখলমুক্ত ও নিরাপদ যাতায়াতের দাবিতে মানববন্ধন


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১৯-৭-২০২৬ বিকাল ৫:১৩
নাটোরের বড়াইগ্রামের পাঁচবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করা এবং বিদ্যালয়ে নির্বিঘ্নে যাতায়াতের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার (১৯ জুলাই) সকালে বিদ্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
​মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের খেলার মাঠটি স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দখল করে রেখেছেন। মাঠের অনেকাংশ জুড়ে কাপড় শুকানো, বালি ও গোবর স্তূপ করে রাখার মতো কর্মকাণ্ড চালানো হচ্ছে। এছাড়া সীমানা প্রাচীর ভেঙে মাঠ দখল করার ফলে বিদ্যালয় প্রাঙ্গণ তার স্বাভাবিক পরিবেশ হারিয়েছে।
​শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বেগ জানিয়ে বক্তারা বলেন, বিদ্যালয়ের পাশেই একটি পুকুর রয়েছে। স্থানীয় কিছু বাসিন্দা অবৈধভাবে সেই পুকুরপাড়ে কাটাছাঁটি করায় পুকুরের মাটি সরে যাচ্ছে। এর ফলে বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হলে বিদ্যালয় ভবন ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
​মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকরা অবিলম্বে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মাঠ দখলমুক্ত করা, সীমানা প্রাচীর সংস্কার এবং পুকুরপাড়ের অবৈধ মাটি উত্তোলন বন্ধ করে বিদ্যালয় ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়