ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৯-৭-২০২৬ বিকাল ৫:১৪

 দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায় স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও ঘোড়াঘাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা এবং ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম পৌঁছে দিতে এ ধরনের ভ্রাম্যমাণ থেরাপি ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ এলাকার অটিজমসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা বিনামূল্যে প্রয়োজনীয় থেরাপি ও বিশেষজ্ঞদের পরামর্শ সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

ঘোড়াঘাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন জানান, ক্যাম্পে প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও প্রাথমিক মূল্যায়নের পাশাপাশি ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি এবং কাউন্সেলিং সেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় ১৯ ও ২০ জুলাই সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেবা দেওয়া হবে। এছাড়া আগামী রবিবার ও সোমবার উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণেও একই ধরনের ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালিত হবে।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশী প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার