ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ফাতেমা জিন্নাহ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ও সংবর্ধনা


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৯-৭-২০২৬ বিকাল ৫:১৬

 চট্টগ্রামের চন্দনাইশের ঐতিহ্যবাহী ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সাথে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা ও নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়। 
 
রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. ওসমান আলী।

অনুষ্ঠানে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি  মো. খালেদ রায়হান এবং সদস্য  মোহাম্মদ শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি,  শিক্ষার গুণগত মান উন্নয়ন, ঝরে পড়া রোধ , শৃঙ্খলা রক্ষা, শিক্ষক-শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশ নিশ্চিত এবং  অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে  মতবিনিময় করা হয়।

শিক্ষক প্রতিনিধি বাপ্পী শীলের সঞ্চালনায় সভাপতি খালেদ রায়হান, অবিভাবক সদস্য শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়াসহ উপস্থিত শিক্ষকরা আলোচনায় অংশ নেন।

আলোচনায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার