বাগমারায় যুবদল নেতাকে মারধরের ঘটনায় ফেসবুকে পাল্টাপাল্টি প্রচারণায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সদস্য আসাদুল ইসলামকে মারধরের ঘটনাটি নতুন মোড় নিয়েছে। ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুক্তভোগী ও অভিযুক্ত পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য এবং প্রচারণাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে প্রকাশিত সংবাদে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে গোয়ালকান্দি বাজারে নিজের ডিশ (ক্যাবল টিভি ও ইন্টারনেট) ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে আসাদুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি পারভেজ রানা, হামিরকুৎসা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন এবং গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আলমসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ তোলেন। তবে অভিযুক্তরা শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে এটিকে সমঝোতা বৈঠকে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ফল বলে দাবি করে আসছেন।
ঘটনার পর বর্তমানে চিকিৎসাধীন আসাদুল ইসলাম নিজের ফেসবুক আইডি থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন পোস্ট ও ছবি প্রকাশ করছেন। এসব পোস্টে তিনি অভিযুক্ত পারভেজ রানাকে মাদক ব্যবসায়ী ‘বাবা পারভেজ’ বলে উল্লেখ করার পাশাপাশি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে বিভিন্ন ছবি শেয়ার করছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অন্যদিকে অভিযুক্ত পারভেজ রানাও ফেসবুকে সক্রিয় রয়েছেন। তিনি নিজের বক্তব্যে দাবি করছেন, আসাদুল ইসলামের ওপর হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাটক হিসেবে উপস্থাপন করা হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি ডিশ ব্যবসার লাইন জোরপূর্বক দখলকে কেন্দ্র করেই বিরোধের সৃষ্টি হয়েছে। সেই বিরোধ আড়াল করতেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
দুই পক্ষের এ পাল্টাপাল্টি বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক পোস্টকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের মধ্যেও বিভক্ত মতামত দেখা যাচ্ছে।
এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ