মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
সন্তান না হওয়া নিয়ে দীর্ঘদিনের দাম্পত্য কলহ। আর সেই বিরোধের জেরেই মাদারীপুরের কালকিনিতে ৬০ বছর বয়সী স্ত্রী জোবেদা বেগমকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুলতান সরদারের বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকার এই দম্পতির দীর্ঘদিনের সংসারে কোনো সন্তান ছিল না। এই বিষয়টি নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। পুলিশের প্রাথমিক ধারণা, এরই ধারাবাহিকতায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।
ঘটনার খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রিপন আলী খান ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরবর্তীতে কালকিনি থানার এসআই মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী সুলতান সরদারকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র।
মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড। অভিযুক্তকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত জোবেদা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এমন পারিবারিক সহিংসতা প্রতিরোধে এখন সমাজে সচেতনতা বাড়ানো ভীষণ জরুরি।
এমএসএম / Aminur
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর