ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নওগাঁয় রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার-ব্যবসায়ী আটক


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৬ বিকাল ৫:১৮

দেশের সীমান্তবর্তী উত্তরের জেলা নওগাঁয় মাদক ব্যবসায়ীদের নিত্য নতুন কৌশল। পিছিয়ে নেই পুলিশও। কোনো কৌশলই কাজে আসছে না। ধরা পড়তে হচ্ছে পুলিশ ও গোয়েন্দাদের (ডিবি) জালে। গত ছয় মাসে পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি ও জেলার ১১টি থানার পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার ও ব্যবসায়ীদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানান দেওয়া হচ্ছে মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই। সচেতনতামূলক মতবিনিময় সভাও করা হচ্ছে। এতে জেলাজুড়ে স্বস্তি ফিরেছে।
নওগাঁ জেলা পুলিশের তথ্যমতে, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মাদকবিরোধী পৃথক অভিযানে কোটি টাকার মাদক উদ্ধারসহ মোট ৭৩৩ জনকে আটক করেছে পুলিশ। এসব অভিযানে ৪৮৬ গ্রাম হেরোইন, ৬২৮ বোতল ফেনসিডিল, চার হাজার ২৩৯ পিস ইয়াবা, গাঁজা ২২৩ কেজি ১৯ গ্রাম ও গাছ ১৯ কেজি, এক হাজার ১৬ পিস এ্যাম্পুল ইনজেকশন, চোলাই মদ আট হাজার ৭৮ দশমিক দুই লিটার, উপকরণ তিন হাজার ২৯৬ লিটার, বিদেশী মদ চার বোতল এবং ১৯ হাজার ৬৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। যার মূল্য দুই কোটি পাঁচ লাখ ৩৯ হাজার ৮৪০ টাকা। এতে জেলার ১১টি থানায় ৬০৮ জনকে আসামি করে ৩৯৪টি পৃথক মাদক মামলা রেকর্ড করা হয়েছে। ১৭২টি মোবাইল কোর্টের অভিযানে ২০৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। বর্তমান এসপি নওগাঁয় যোগদানের পর থেকেই জেলায় মাদক নিয়ন্ত্রণে চালানো হয়েছে ব্যাপক অভিযান। আটক করা হয়েছে মাদক সম্রাটদের। এর মধ্যে সবচেয়ে প্রশংসিত অভিযান মাদকের হটস্পট খ্যাত শহরের নুনিয়া পট্রিতে। জিরো টলারেন্স নীতিতে মাদক নিয়ন্ত্রণ অগ্রাধিকার হিসেবে দেখছে পুলিশ। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনও গড়ে তোলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
জেলার মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক বলেন, ‘গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৯১ পিস ইয়াবা, ২২ কেজি ২০৫ গ্রাম গাঁজা, ৩৭ গ্রাম হেরোইন, ৭৫ পিস এ্যাম্পুল, ৬২০ লিটার চোলাই মদ, এক হাজার ৮৯৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে থানায় ৫৯টি মামলা রেকর্ড হয়েছে। এসব মামলায় আটক হয়েছে ৮২ জন। এছাড়া ৭২টি মোবাইল কোর্টের অভিযানে ৭২ জনকে বিভিন্ন মেয়াদে জেল, জরিমানা ও মাদক মামলার ওয়ারেন্টমূলে ৬২ জনসহ মোট ২১৬ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।’ একই কথা জানান আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জেলায় মাদক নিয়ন্ত্রণে রাখতে আমরা কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করছি। মোট কথা এই জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীরা যেন পুনরায় সুযোগ নিতে না পারে এই জন্য আমাদের জেলা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এছাড়া যুবসমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এর কুফল সম্পর্কে প্রতিনিয়ত সচেতনতামূলক মতবিনিময় সভা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন