পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ভলান্টিয়ার ফর বাংলাদেশ
কক্সবাজারের পেকুয়া উপজেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি খাদ্য ও বিশুদ্ধ পানীয় পানি বিতরণ করেছে সংগঠনটির কক্সবাজার জেলা ও পেকুয়া উপজেলা টিম।
বন্যার কারণে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গিয়ে হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছে। ঘরবাড়ি, সড়ক যোগাযোগ ও বিশুদ্ধ পানির উৎস ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখা দিয়েছে মানবিক সংকট। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাৎক্ষণিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে ভিবিডি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৪০০ পানিবন্দী মানুষের কাছে রান্না করা খাবার ও নিরাপদ পানীয় পানি পৌঁছে দেওয়া হয়েছে। অনেক পরিবার রান্নার সুযোগ হারিয়ে ফেলায় জরুরি মানবিক সহায়তা হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ উপেক্ষা করে স্বেচ্ছাসেবকেরা ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। স্থানীয়দের মতে, এমন সময়ে ভিবিডির এই উদ্যোগ বন্যাকবলিত মানুষের জন্য অনেকটা স্বস্তির কারণ হয়ে উঠেছে।
ভিবিডি চট্টগ্রাম বিভাগীয় বোর্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ বলেন, দুর্যোগ যত বড়ই হোক, মানবতার শক্তি তার চেয়েও বড়। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ।
তিনি আরও বলেন, পেকুয়াসহ কক্সবাজারের কয়েকটি এলাকায় এখনো বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকিও বিদ্যমান। এ অবস্থায় বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের মতে, তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি নিরাপদ পানীয় পানি, স্বাস্থ্যসেবা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম জোরদার করা এখন সময়ের অন্যতম দাবি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত