ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে সার ডিলারে ১৫ হাজার টাকা জরিমানা গুদাম সিলগালা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৬ বিকাল ৬:৯

উত্তোলন করা সার গুদামে মজুত না পাওয়ায় বগুড়ার আদমদীঘিতে মেসার্স কাশেম ইন্টারপ্রাইজের ১৫ হাজার জরিমানা ও তার গুদাম সিলগালা করা হয়েছে। গত রোববার (১৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম এই জরিমানা ও সিলগালা করেন। এসময় আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।  
জানাযায়, আদমদীঘির মুরইল বাজারের সার ডিলার মেসার্স কাশেম ইন্টারপ্রাইজ কৃষকর মাঝে বিক্রির জন্য গত ১৫ জুলাই সরকারি গুদাম থেকে ২৫২ বস্তা রাসায়নিক ইউরিয়া সার উত্তোলন কর্ েসেই উত্তোলন সার কড়ই বাজারে তার বিক্রয় কেন্দ্রে মজুত রাখেন। এদিকে উত্তোলকৃত সার কৃষি অফিসকে অবহিত করার পর কৃষকদের মাঝে বিক্রি করার নিয়ম থাকলেও তিনি জানননি। গত শনিবার (১৮ জুলাই) সকালে গোপন কড়ই গুদাম থেকে ভুটভুটি যোগে বিপুল সার অন্যত্র সরিয়ে ফেলেন। এসংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা কৃষি অফিসার জানতে পেরে গত রোববার (১৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে কৃষি অফিসার মেসার্স কাশেম এন্টারপ্রাইজের গুদাম সরজমিনে তদন্ত যান। সেখানে গিয়েদেখতে পান উত্তোলন করা ২৫২ বস্তা সারের পরিবর্তনে সেখানে রয়েছে মাত্র ২৬ বস্তা সার রয়েছে। অবশিষ্ট ২২৬ বস্তা সার তিনি গোপনে অসৎ উদ্দেশ্রে সরিয়ে ফেলেন। সরকারি নিয়ম অমান্য করে গুদাম থেকে সার সরিয়ে ফেলার অপরাধে ভ্রাম্যমান আদালত ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারা মতে সার ডিলার মেসার্স কাশের এন্টাপ্রাইজের ১৫ হাজার টাকা জরিমানা ও গুদাম ঘর সিলগালা করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম। মেসার্স কাশেম এন্টাপ্রাইজ সার ডিলার আবুল কাশেমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিফ করেননি। 
আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মেসার্স কাশের এন্টাপ্রাইজের প্রোপাইটার আবুল কাশের সরিয়ে ফেলা সারের কোন বিক্রি রশিদ দেখাতে পারেননি। তার বিষয়ে উপজেলা সার মনিটরিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই