ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৯-৭-২০২৬ বিকাল ৬:২৭

বাগেরহাটের মোংলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইফা আক্তার  নামে ২ বছর বয়সের একজন শিশুর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন  এ মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন। মৃত শিশু  ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের মেয়ে। শিশুটি পরিবার বলছে  গত শনিবার দুপুরে প্রচন্ড জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ইফা কে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্ত্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সে মারা যায়। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রবিবার সকালেও নতুন করে ৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  তিনি আরো বলেন, বর্তমানে এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং হাসপাতালে প্রতিদিন গড়ে ৩ থেকে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন।

Parna / Parna

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত