ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মধুখালীতে রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৯-৭-২০২৬ বিকাল ৭:১৪
 
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেল ৫টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১২ দলীয় এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জার্সি পরিহিত ডুমাইন ইউনিয়ন একাদশকে ৫- ১ গোলে  পরাজিত করে স্পেনের জার্সি পরিহিত মধুখালী পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রোমাঞ্চকর এ ম্যাচ উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় খেলোয়াড়দের ক্রীড়াচর্চায় আরও উৎসাহিত করতে নিয়মিত এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়।

Parna / Parna

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়