উৎসে কর কর্তনে নজরদারি বাড়াল এনবিআর
কর ফাঁকি প্রতিরোধ এবং উৎসে কর কর্তন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির নির্দেশনায় দেশের বিভিন্ন কর অঞ্চলের বিশেষ টিম মাঠপর্যায়ে এ কার্যক্রম পরিচালনা করছে।
রবিবার (১৯ জুলাই) এনবিআরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারার আওতায় কর কর্মকর্তাদের আইনগত ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন অনুযায়ী কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দপ্তরে প্রবেশ করে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ অর্থনৈতিক কার্যক্রম-সংক্রান্ত নথিপত্র পরীক্ষা ও তলব করার ক্ষমতাও তাদের রয়েছে।
এ ছাড়া প্রয়োজন হলে কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড ও ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা, প্রয়োজনীয় নথির অনুলিপি সংগ্রহ এবং উৎসে কর্তিত করের সত্যতা যাচাইয়ের স্বার্থে হিসাবের খাতা, নথিপত্র বা ইলেকট্রনিক ডিভাইস সাময়িকভাবে জব্দ করে নিজস্ব হেফাজতে রাখার বিধানও রয়েছে।
এনবিআর জানায়, আয়কর আইন, ২০২৩-এর ১৪৭(২) ধারা অনুযায়ী এ কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি বা অসহযোগিতা করলে জরিমানার বিধান রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে করদাতাদের সঠিক আইনি ধারা ও নির্ধারিত অর্থনৈতিক কোড উল্লেখ করে ই-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া ১৪৭ ধারা প্রয়োগসংক্রান্ত কোনো অস্পষ্টতা, জটিলতা, হয়রানি বা অভিযোগ থাকলে জাতীয় রাজস্ব বোর্ডের ১৪৭ ধারা-সংক্রান্ত কমিটির সদস্য সচিবের কাছে assistance147nbr@gmail.com ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
Parna / Parna
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন