ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

‘ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে’— ফাইনালের আগে মেসির বার্তা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ বিকাল ৭:৪০

লিওনেল মেসির আর কীইবা জেতার বাকি আছে! সবই তো জিতেছেন। আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালেই।

এরপর সর্বশেষ দুই কোপা আমেরিকাতেও হয়েছেন চ্যাম্পিয়ন। তাই আরেকটি বিশ্বকাপ ফাইনালের আগে মেসির কণ্ঠে তৃপ্তির সুর—ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে।

ফাইনালের কয়েক ঘণ্টা আগে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। সেখানে তিনি লিখেছেন, ‘এতগুলো বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি শুধু ট্রফি জেতা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল অসাধারণ। এই দলটার সঙ্গে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’ 

সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি আরও লিখেছেন, ‘ধন্যবাদ আমার সব সতীর্থকে, কোচিং স্টাফকে ও সেসব মানুষকে, যারা এই জাতীয় দলটাকে একটি পরিবারের মতো আগলে রাখতে দিনরাত পরিশ্রম করেছেন।’

ফাইনাল নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন, ‘যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতোমধ্যেই এমন এক ইতিহাস তৈরি করে ফেলেছে, যা আমরা কোনো দিন ভুলব না এবং কেউ কোনো দিন মুছেও ফেলতে পারবে না। এগিয়ে যাও, আর্জেন্টিনা।’ 

বিশ্বকাপে মেসির সময়টা যেন স্বপ্নের মতোই কাটছে। ৩৯ বছর বয়সি এই তারকা এবারের বিশ্বকাপে করেছেন ৮ গোল, করিয়েছেন আরও ৪টি। তার নেতৃত্বেই আর্জেন্টিনা উঠে এসেছে আরেকটি বিশ্বকাপের ফাইনালে।

Parna / Parna

কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ

শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স

ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ

ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক

ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা

গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের

উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু

কিউইদের বিপক্ষে পুরো সিরিজের দলে নবিকে নিলো ভারত