ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ বিকাল ৭:৫৬

বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুটের লড়াইয়ে নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। তবে মাঠের মহাযুদ্ধ শুরুর আগে ঝড় তুলতে প্রস্তুত বিনোদন জগতের মহাতারকারা। 

এবারের ফাইনাল ম্যাচকে ঘিরে ফিফা এমন এক নজিরবিহীন সাংস্কৃতিক মেলবন্ধনের আয়োজন করেছে, যা বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি। কখন শুরু হবে বর্ণাঢ্য আয়োজন, কারা থাকছেন পারফর্মারদের তালিকায় তার আদ্যোপান্ত থাকছে এখানে।

ম্যাচ শুরুর আগে সমাপনী অনুষ্ঠান

ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়) শুরু হবে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান। এ পর্বের মূল আকর্ষণ বা হেডলাইনার হিসেবে থাকছেন আমেরিকান র‌্যাপার ও গায়ক পোস্ট মালোন। এ ছাড়া জমকালো এই মঞ্চ মাতাবেন ইতালিয়ান পপ তারকা লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ পপ কিংবদন্তি রবি উইলিয়ামস এবং বিশ্বখ্যাত জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড। বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত থাকবেন হলিউড মেগাস্টার টম ক্রুজ। সমাপনী অনুষ্ঠান শেষে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী বিশ্বখ্যাত গায়িকা জেনিফার হাডসন।

ইতিহাসে প্রথম: ফাইনালের বিশেষ ‘হাফটাইম শো’

বিশ্বকাপ ইতিহাসের দীর্ঘ ৯৬ বছরের পথচলায় এবারই প্রথম যুক্ত হচ্ছে আমেরিকান সুপার বোল স্টাইলের 'হাফটাইম শো' বা প্রথমার্ধের বিরতির বিশেষ প্রদর্শনী। গ্লোবাল সিটিজেনের সাথে যৌথ অংশীদারিত্বে আয়োজিত এই মেগা শো-র পুরো শৈল্পিক ও সৃজনশীল পরিচালনার দায়িত্বে আছেন কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

খেলার প্রথমার্ধের ঠিক বিরতিতে শুরু হবে এই পারফর্ম্যান্স। সাধারণ ম্যাচের বিরতি ১৫ মিনিটের হলেও এই শোর জন্য ফুটবল ও বিনোদনের মেলবন্ধনে পুরো বিরতির সময়টাকে ১৭ মিনিট করা হয়েছে। এই মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা, লাতিন পপ কুইন শাকিরা এবং কোরিয়ান পপ সেনসেশন বিটিএস। এ ছাড়া থাকছেন জাস্টিন বিবার ও আফ্রোবিট তারকা বার্না বয়। বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের পরিচালনায় অর্কেস্ট্রা পারফর্ম্যান্সের পাশাপাশি ছোটদের জন্য মঞ্চে হাজির হবে বিশ্বখ্যাত সেসামি স্ট্রিট ও দ্য মাপেটসের জনপ্রিয় চরিত্রগুলো।

বিশ্বকাপ ফাইনাল: যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট

টিকিট ট্র্যাকিং সার্ভিস টিকিটডাটা ডটকম-এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত স্পেন বনাম আর্জেন্টিনা ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭,৫৯৫ ডলার। প্ল্যাটফর্মটি জানিয়েছে, গত তিন দিনে টিকিটের দাম ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সেকেন্ডারি টিকিট মার্কেটপ্লেস টিকপিক-এর তথ্য অনুযায়ী, ফাইনালের জন্য গড় ক্রয়ের মূল্য ১১,৩২৭ ডলার, যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ। এটি এনএফএল-এর সুপার বোল এবং এনবিএ ফাইনালের টিকিটের দামকেও ছাড়িয়ে গেছে।

মাঠে থাকবেন ট্রাম্প

বিশ্বকাপ শুরুর আগে বেশ সরব উপস্থিতি ছিল ডোনাল্ড ট্রাম্পের। গ্রুপ নির্ধারণের সময় তিনি ছিলেন বিশেষ অতিথি। চলতি আসরে এখন পর্যন্ত তাকে স্টেডিয়ামে দেখা যায়নি। তবে রোববারের ফাইনালে প্রথমবার তাকে সশরীরে মাঠে দেখা যাবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নির ইনফান্তিনোর সঙ্গে তিনি বিশ্বকাপ জয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন। বিশ্বকাপ জয়ীরা চ্যাম্পিয়নশিপ রিংও পাবেন।

ট্রাম্প ৪৮ দলের টুর্নামেন্টের কোনো ম্যাচে না থাকলেও মাঠের বাইরে আলোচিত ছিলেন। বলাবাহুল্য, বিতর্কিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ড স্থগিত করতে হস্তক্ষেপ ছিল তার। ফিফা নিয়ম ভঙ্গ করে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে যাওয়া ম্যাচেও ছিলেন বালোগান। এই বিতর্কিত সিদ্ধান্ত তোপের মুখে পড়ে। খেলাধুলায় রাজনীতির প্রভাব নিয়ে নিন্দার ঝড় ওঠে।

দেখা যাবে কোথায়

বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি দেখা যাচ্ছে রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন বিটিভি ও বেসরকারি টি স্পোর্টস এবং সময় টিভিতে। 

Parna / Parna

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি