এলজিইডির উদ্যোগে মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাগুরা ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে।
রোববার এ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে তিনি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই।
মাগুরা জেলা জাতীয়তাবাদী কৃষক দল-এর সভাপতি রুবাইয়াত হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন।
এলজিইডির এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি, মাগুরার নির্বাহী প্রকৌশলী আ. ন. ম. ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল কবির, মাগুরা সদর উপজেলা প্রকৌশলী শোয়েব মোহাম্মদ, শ্রীপুর উপজেলা প্রকৌশলী আবুল ফজল এবং মোহাম্মদপুর উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুন্ডু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান, হাজরাপুর ইউনিয়নের প্রশাসক ও সমবায় অফিসার বিরাজ মোহন, হাজিপুর ইউনিয়নের প্রশাসক ও সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজসহ এলজিইডি, মাগুরার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কর্মসূচির আওতায় কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জারুল, কড়ই, নিম, আম, কাঁঠাল, অর্জুন ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার বৃক্ষ রোপণ করা হবে। এসব বৃক্ষ সড়কের দুই পাশে রোপণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
Parna / Parna
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied