ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বোদায় ৫,৮৯০ কৃষকের কৃষিঋণ মওকুফ বিতরণ হলো প্রায় ৩০ হাজার গাছের চারা


বোদা (পঞ্চগড়) প্রতিনিধি photo বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৭-২০২৬ রাত ৯:৪৩

 পঞ্চগড়ের বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন প্রান্তিক কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের মূলধন ও সুদ মওকুফ করেছে সরকার। 

একইসঙ্গে পরিবেশ সংরক্ষণে সুবিধাভোগী কৃষকদের মধ্যে ২৯ হাজার ৪৫০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ রোববার (১৯ জুলাই) সকালে বোদা পাইলট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ঋণমুক্তির সনদপত্র ও গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন,  নির্বাচনের আগে কৃষকদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান সরকার তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছে।

তিনি বলেন, সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সারাদেশের ১৩ লাখ কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের মূলধন ও সুদ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। 

এরই অংশ হিসেবে আজ বোদার প্রায় ছয় হাজার কৃষক ঋণের বোঝা থেকে মুক্তি পেলেন।

ক্ষুদ্র ঋণের কারণে কোনো কৃষক যেন উৎপাদন কার্যক্রম থেকে পিছিয়ে না পড়েন, সেটিই সরকারের মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, পঞ্চগড়ে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে কৃষকেরা নির্বিঘ্নে উৎপাদন অব্যাহত রাখতে পারেন। 

পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক কৃষককে অন্তত পাঁচটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে" এই নীতিকে সামনে রেখে তারেক রহমানের সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি পুনরায় চালু করেছে। 

এর মাধ্যমে সেচব্যবস্থা উন্নয়ন, পানি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় এবং উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

এছাড়া নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার সহযোগিতায় আধুনিক প্রযুক্তিনির্ভর হাসপাতাল নির্মাণের বিষয়েও আলোচনা চলছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই পঞ্চগড়কে দেশের অন্যতম মডেল জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

 এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, পেশাজীবী এবং সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) আবু সাঈম। 

এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদুন্নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কয়েক হাজার কৃষক অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন বলেন, সরকারের এই উদ্যোগের ফলে বোদা উপজেলার প্রায় ছয় হাজার কৃষক নতুন করে কৃষিকাজে উৎসাহিত হবেন এবং স্থানীয় কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অতিথিরা কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে কৃষিঋণ মওকুফের সনদপত্র এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

এমএসএম / এমএসএম

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন

কাউনিয়াডেঙ্গুয় প্রতিরোধে জনসচেতনতার ডাক, ৩ মাস চলবে বিশেষ কর্মসূচি