ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৯-৭-২০২৬ রাত ৯:৫৭

 অভিবাসন,দক্ষতা নিয়ে যাব বিদেশ,রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’এ প্রতিপাদ্যে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

১৯ জুলাই রবিবার দুপুরে নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। জেলা টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইন্সট্রাক্টর মোঃ সাইদুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। 

এ সময় প্রধান অতিথি বিদেশগামীদের সম্পূর্ণ বৈধ পন্থায় বিদেশ গমন,সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা এবং নিজেকে কোনো না কোনো বিশেষ ক্ষেত্রে দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন,‘আপনি যদি দক্ষতা নিয়ে বৈধভাবে বিদেশে যান,তবে ভালো প্রতিষ্ঠানই আপনাকে খুঁজে নেবে। শুধু তাই নয়,দক্ষ হলে আপনারা পরবর্তীতে চাইলে বৈধ উপায়ে এক দেশ থেকে অন্য দেশেও যাওয়ার সুযোগ পাবেন। তিনি সকলকে বৈধ কাগজপত্র ও বৈধ জব লেটার (নিয়োগপত্র) নিশ্চিত করে সঠিক ও বৈধ এজেন্সির মাধ্যমে বিদেশ গমনের অনুরোধ জানান।

পুলিশ সুপার প্রবাসীদের আশ্বস্ত করে আরও বলেন,প্রবাসে অবস্থানকালে কিংবা দেশের বিমানবন্দরে কোনো ধরনের সমস্যায় পড়লে যেকোনো আইনি ও জরুরি সহযোগিতার জন্য তারা যেন সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস অথবা জেলা পুলিশের সহায়তা নেন। জেলা পুলিশ সর্বদা প্রবাসীদের পাশে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। 

এছাড়া বক্তব্য দেন,সাংবাদিক কে.এম. আব্দুল্লাহ এবং সৌদি আরবগামী মোঃ মাসুদসহ সংশ্লিষ্টরা।এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন টিটিসির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ,বিভিন্ন স্তরের সুধীজন ও গণমাধ্যম কর্মীগণ। 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি টিটিসির সকল কার্যক্রম পরিদর্শন করেন এবং সেখানে দায়িত্বরত প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সাথে মত বিনিময় করেন। 

এমএসএম / এমএসএম

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’