ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে ৬ যুবক লিবিয়ায় দালালের খপ্পরে


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ১:১৮
কুমিল্লার মনোহরগঞ্জে ৬ যুবক ইতালি যাওয়ার পথে লিবিয়ায় দালালের খপ্পরে পড়েছেন। পরিবারের কাছে ফিরিয়ে দিতে দাবি করা হচ্ছে দেড় কোটি টাকা মুক্তিপণ। দাবিকৃত টাকা অনাদায়ে প্রতিনিয়ত চলছে অমানবিক নির্যাতন। ভুক্তভোগী পরিবার এ ঘটনার প্রতিকার চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেছে। 
ভুক্তভোগীরা হলেন মনোহরগঞ্জ  উপজেলার ৮ নং খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের মো, আনোয়ার হোসেনের ছেলে মো,শাহাদাত হোসেন (২০)মাহবুবুর রহমানের ছেলে মো,মানিক মিয়া (২০)হারুন রশিদের ছেলে মো. সোহেল (২৭) ছবু মিয়ার ছেলে তাজ মোহাম্মদ (২৫)মো,সিদ্দিকুর রহমানের ছেলে ফয়সাল (২০) ও উপজেলার ৭ নং লক্ষণপুর ইউনিয়নে বেতিয়াপাড়া গ্রামের মো,শাহআলমের ছেলে মেহেদী হাসান (২১)।
ভুক্তভোগী মানিক মিয়ার বাবা মাহবুবুর রহমান জানান, তার নিজ গ্রামের (দিশাবন্দ) বেলাল হোসেনের ছেলে মানিকের মাধ্যমে ইতালি নেওয়ার কথা বলে প্রায় ৯ মাস আগে তার ভাই সামছুল আলম ২০ লাখ টাকা নেন। টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কিছুদিনের মধ্যে তাকে ইতালি নেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাকে দালালের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে দালাল চক্রের হাতে জিম্মি আমার ছেলে। মুক্তিপণের নামে তাকে নির্যাতন করা হচ্ছে।একই অভিযোগ করেছেন উপজেলার লক্ষণপুর ইউপির বেতিয়াপাড়া গ্রামের মেহেদী হাসানের বাবা মো,শাহআলম। তিনি বলেন, আট মাস আগে নগদ ১৮ লাখ টাকা জমা দিয়ে ছেলেকে ইতালি পাঠানোর উদ্দেশ্যে লিবিয়া পাঠান। এ বিষয়েও দফায় দফা হয় মানিকের ভাই সামছুল আলমের মাধ্যমে। বর্তমানে দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় মুক্তিপণের টাকার জন্য সেও নির্যাতনের শিকার।ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, তাদের সন্তানদের ইতালি পাঠানোর উদ্দেশ্যে লিবিয়া নিয়ে প্রায় আট মাস তার কাছে (মানিক) রেখে অন্য দালালের হাতে তুলে দেওয়া হয়েছে। দালালের হাতে তুলে দেওয়ার পর গত ১৫/২০ দিন ধরে তাদের ওপর চালানো হচ্ছে অমানবিক নির্যাতন। এদের জন প্রতি ২৭ লাখ টাকা করে দাবি করা হচ্ছে মুক্তিপণ। ওখানে দাবিকৃত টাকার জোগান দিতে না পারায় তাদের পরিবারের কাছে ইমো, হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে নির্যাতনের ধারণকৃত ভিডিও। ভুক্তভোগীদের নির্যাতনের এসব ভিডিও হাতে পেয়ে অসহায় পড়েছেন পরিবারের সদস্যরা।
এদিকে দালালের খপ্পরে পড়া ভুক্তভোগী সদস্যদের নির্যাতনের ভিডিওচিত্র এলাকায় জানাজানি হলে গত ১০/১২ দিন থেকে মানিকের ভাই সামছুল আলমসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। দালালের হাতে উঠিয়ে দেওয়ার পর লিবিয়া থেকে মানিকও ভুক্তভোগী পরিবারের সদস্যদের ফোন ধরছেন না। এ বিষয়ে ভুক্তভোগী পরিবার তাদের সন্তানদের ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে। 
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি  মাকসুদ আহমেদ বলেন, অবৈধ পথে কে কোথায় কোন দালালের মাধ্যমে কোথায় গিয়ে কীভাবে আছে, এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ