ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ১:২২
শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির জুলাই'২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শেরপুর জেলার চারজন মাননীয় সংসদ সদস্য— জনাব মোঃ মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩), জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী (শেরপুর-২), জনাব মোঃ রাশেদুল ইসলাম রাশেদ (শেরপুর-১),মিজ্‌ সানসিলা জেবরিন (সংরক্ষিত মহিলা আসন-১৫), উপস্থিত ছিলেন এবং জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।
এছাড়াও সভায় সম্মানিত পুলিশ সুপার, শেরপুর জনাব এ.কে.এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার মিজ্ আরিফা সিদ্দিকা ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, নির্বাহী প্রকৌশলীগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, মৎস্য, খাদ্য নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরসমূহকে উন্নয়ন কার্যক্রমের গতি আরও ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলার টেকসই ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন সকল অংশীজনের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন