ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মান্দায় সরকারি রাস্তার অর্ধশতাধিক গাছ কেটে সাবাড়


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ১:৩৫

নওগাঁর মান্দা উপজেলায় প্রকাশ্য দিবালোকে সরকারি রাস্তার পাশ থেকে অর্ধশতাধিক ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৯ জুলাই) সকাল থেকে উপজেলার তালপাতিলা-চকউলি সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এসব সরকারি গাছ কাটা শুরু হয়। চোখের সামনে এভাবে গাছ সাবাড়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালপাতিলা গ্রামের বাসিন্দা ইমরান হোসেন মরু নামের এক ব্যক্তি রাস্তার ধারের এই গাছগুলো অবৈধভাবে বিক্রি করে দিয়েছেন। আর গাছগুলোর ক্রেতা হিসেবে নাম এসেছে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক গিয়াস উদ্দিনের। কেটে ফেলা এই অর্ধশতাধিক গাছের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানা গেছে।
সরকারি রাস্তার গাছ এভাবে কেনা-বেচা প্রসঙ্গে জানতে চাওয়া হলে ক্রেতা গিয়াস উদ্দিন নিজের দায় এড়ানোর চেষ্টা করেন। তিনি বলেন, ‘রাস্তাটি সরকারি হলেও গাছগুলো ইমরান হোসেন মরু নামের এক ব্যক্তি রোপণ করেছিলেন বলে জানতে পেরেছি। ব্যক্তিমালিকানায় রোপণ করা গাছ মনে করেই আমি সেগুলো কিনেছি’। 
তবে সরকারি রাস্তার গাছ বিক্রি করে দেওয়ার মূল অভিযুক্ত ইমরান হোসেন মরুর বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 
সরকারি সম্পদ রক্ষায় কোনো পদক্ষেপ না নিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন মান্দা উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের। তিনি বলেন, ‘রাস্তাটি এলজিইডির হলেও গাছগুলো আমাদের নয়। যারা গাছ রোপণ করেছে তারাই কাটবে, এখানে আমাদের করার কিছুই নেই।’

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়