ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজ অর্থায়নে রাজগুরু গ্রামের সড়ক সংস্কার শুরু করলেন রাজন শিকদার


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ১:৪১
জনকল্যাণে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু গ্রামের একটি বেহাল সড়কের সংস্কার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রাজন শিকদার।
 
রোববার (১৯ জুলাই) দুপুর ১২. ঘটিকায় রাজগুরু গ্রামের সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনকালে বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ আজিজুল হক বলেন,  এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজন শিকদার নিজ অর্থায়নে ইউনিয়নের বিভিন্ন সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন। জনস্বার্থে তার এই উদ্যোগ প্রশংসনীয়।
 
তিনি আরও বলেন, “বিগত সরকারের আমলে এ এলাকায় তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফলে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন।”
 
স্থানীয়রা জানান, রাজগুরু গ্রামের সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
 
এ সময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ মোফাজ্জল খান, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ কাইয়ুম খান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফেরদৌস খান, কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নূরুল হক, রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ শাহেব আলী, রহমতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুমান খান, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ নজরুল খান, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ এবং যুবদল নেতা মোঃ আল আমীনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়