রায়গঞ্জে সরকারি ইজারা চেয়ে মৎস্য আড়ৎদার ও ব্যবসায়ীদের মানববন্ধন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ৎ সরকারি ইজারার আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার দুপুরে সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ৎ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কুতুবের চর মৎস্য আড়ৎ সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ, আড়ৎদার, ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের পাশে রায়গঞ্জ উপজেলার সলঙ্গার কুতুবের চর এলাকায় কুতুবের চর মৎস্য আড়ৎ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আড়ৎটি প্রতিষ্ঠা করা হয়। উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ এ মৎস্য আড়ৎ গড়ে তুলতে স্থানীয়রা সরকারকে ৩০ শতক জমি দান করেন। তবে প্রায় তিন বছর পার হলেও এখনো আড়ৎটি সরকারি ইজারার আওতায় আনা হয়নি।
বক্তারা আরও বলেন, সরকারি ইজারার ব্যবস্থা না থাকায় একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আড়ৎটি। ফলে মৎস্য উৎপাদক, আড়ৎদার, ব্যবসায়ী ও শ্রমিকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা দ্রুত কুতুবের চর মৎস্য আড়ৎ সরকারি ইজারার আওতায় এনে প্রয়োজনীয় উন্নয়ন ও ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কুতুবের চর মৎস্য আড়ৎ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফজলার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৎস্য আড়ৎদার আলামিন হোসেন, বকুল হোসেন, আইয়ুব আলী ও ইউসুফ আলীসহ অন্যান্যরা।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত