ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মাগুরায় মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর আগমন উপলক্ষে উন্নয়ন সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


মোস্তাফিজুর রহমান, মাগুরা photo মোস্তাফিজুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৩:১

মাগুরায় মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান এমপি-এর আগমন উপলক্ষে মাগুরা সদর উপজেলার উন্নয়ন তহবিল (এডিপি) হতে গৃহীত বিভিন্ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, গ্রামীণ নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে ১১২টি বাইসাইকেল, গ্রামীণ নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ৫০টি সেলাই মেশিন, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২০টি হুইলচেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ক্রীড়া সামগ্রী এবং পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান এমপি।

অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয়  মন্ত্রী  বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, তাদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নিরাপদ যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে বাইসাইকেল বিতরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একই সঙ্গে গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া প্রতিবন্ধী ও অসহায় মানুষের চলাচল সহজ করতে হুইলচেয়ার প্রদান মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, মাগুরা-১ আসনের এমপি জনাব মোঃ মনোয়ার হোসেন খান।
মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন খান বলেন, শিক্ষা, মানবিক সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নয়ন, নারীদের আত্মনির্ভরশীল করে তোলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, মাগুরা জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা; সিভিল সার্জন, মাগুরা ডা: মোঃ শামীম কবির এবং প্রশাসক, জেলা পরিষদ, মাগুরা জনাব আলী আহম্মেদ।
জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলী আহম্মেদ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিতে সরকারি ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার এবং বিতরণকৃত উপকরণ যথাযথভাবে ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা জনাব মোতাকাব্বীর আহমেদ।

জেলা অডিটোরিয়াম, মাগুরায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার