ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর পানিবন্দি ৬০ পরিবারের পাশে বাংলাদেশ কোস্ট গার্ড


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৩:৩

দৈনিক সকালের সময় পত্রিকায় জোয়ারের পানিতে প্লাবিত গুচ্ছগ্রামের ৬০টি পরিবারের দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশের পর ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে ভোলার মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম (৬০ কলোনি) এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা স্টেশনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

কয়েকদিন ধরে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে পুরো গুচ্ছগ্রাম প্লাবিত হয়ে পড়ে। এতে অন্তত ৬০টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়। ঘরে পানি ওঠায় রান্নাবান্না, শিশুদের পড়াশোনা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। অসহায় পরিবারগুলোর এই দুর্দশার চিত্র ধারাবাহিকভাবে তুলে ধরে দৈনিক সকালের সময় ।

সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে বাংলাদেশ কোস্ট গার্ড মনপুরা স্টেশনের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে প্রয়োজনীয় মানবিক সহায়তা তুলে দেন।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাংলাদেশ কোস্ট গার্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তবে ভবিষ্যতে এমন দুর্ভোগ এড়াতে দ্রুত ভাঙা বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান তারা।

বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের অংশ। মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, একটি সংবাদ শুধু সমস্যার চিত্রই তুলে ধরে না, অনেক সময় সেটিই অসহায় মানুষের জন্য সহায়তার পথও তৈরি করে। গুচ্ছগ্রামের এই ৬০টি পরিবারের ক্ষেত্রেও সেই বাস্তবতার প্রতিফলন ঘটেছে। সংবাদ প্রকাশের পর দ্রুত মানবিক সহায়তা পৌঁছে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন