নিখোঁজের ২ দিন পর কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতা মাসুদের মরদেহ উদ্ধার
রাঙামাটির কাপ্তাই হ্রদে গত শনিবার নিখোঁজ হওয়া বিএনপি নেতা মোঃ মাসুদের মরদেহ দুইদিন পর আজ সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় পাওয়া গেছে। তিনি কাপ্তাই হ্রদের গর্জনটিলার যেই স্থান থেকে নিখোঁজ হয়েছিলেন সেখানেই ভেসে উঠেছে মরদেহটি। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। মোঃ মাসুদ পেশায় একজন ফল ব্যবসায়ী এবং কাপ্তাই ইউনিয়ন এর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
এদিকে তার মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল। তিনি জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার রাঙামাটির বিলাইছড়ি থেকে কাপ্তাই হ্রদের নৌপথে জেটিঘাট আসার সময় নিখোঁজ হন মাসুদ। এসময় তার নিজস্ব বোটটি কাপ্তাই হ্রদের গর্জনতলী এলাকায় ভাসতে দেখা যায়। পরে গত দুইদিন নৌবাহিনী ও ফায়ার সার্ভিস ডুবুরিদল কাপ্তাই হ্রদে তার খোঁজে অভিযান পরিচালনা করে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত