ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

​মান্দায় দুই সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৩:৫
নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে প্রধান শিক্ষক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) যৌথ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশের মাধ্যমে তাঁদের বরখাস্ত করা হয়।
​বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন—পরানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) জিয়াউর রহমান (জিয়া) এবং সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) মো. মাহফুজুর রহমান (উজ্জ্বল)।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই দুই শিক্ষক বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। সন্ধান নিয়ে জানা যায়, তাঁরা একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালার সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক তাঁরা খোরপোষ ভাতা (অর্ধেক ভাতা) প্রাপ্য হবেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়