তাড়াশে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতর
সিরাজগঞ্জের তাড়াশে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ- জনগোষ্ঠীর জনগনের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন, শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জুলাই, ২০২৬) তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান'র সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দের অর্থ দ্বারা এই সহায়তা প্রদান করা হয়। এতে ৩০৬ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ৪৬ জন শিক্ষার্থীকে বাই সাইকেল ও ৩১টি পরিবারে সেলাই মেশিন বিতরণ করা হয়। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ হাজার,মাধ্যমিক বিদ্যালেয়র শিক্ষার্থীদের ৫ হাজার ও কলেজের শিক্ষার্থীদের ৭ হাজার টাকার চেক প্রদান করা হয়।
তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত সুবিধাভোগীদের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এ জেড এম নাহিদ হোসেন, উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নুল আবেদীন মাহবুব,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম, উপজেলা যুব দলের আহবায়ক এফ এম শাহআলম,ছাত্রদলের সদস্য সচিব শাহাদত হোসেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, আদিবাসী ফোরামের সভাপতি শ্রী বিরেন্দ্রনাথ মাহাতো প্রমুখ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত