ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

২০ বছরেও মেলেনি জমির দলিল, ওয়ারিশদের কাছে পুনরায় ক্রয় করে দখল নিয়ে সংঘর্ষে আহত ৪; থানায় লিখিত অভিযোগ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৩:৬

ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নে প্রায় দুই দশক ধরে চলমান একটি জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, উপজেলার চাচড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোজাম্মেল চেয়ারম্যান বাড়িতে রফিক মাঝি ও খোরশেদ আলমের পরিবার দীর্ঘদিন পাশাপাশি বসবাস করতেন। পরে নদীভাঙনের কারণে রফিক মাঝির পরিবার আর্থিক সংকটে পড়ে একই ইউনিয়নের নদীসংলগ্ন রিয়াজ পাটোয়ারী বাড়িতে আশ্রয় নেয়। অন্যদিকে খোরশেদ আলমের পরিবার চাচড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মোজাম্মেল চেয়ারম্যানের নতুন বাড়িতে বসবাস শুরু করে।
পূর্ব পরিচয়ের সূত্র ধরে মৃত খোরশেদ আলমের স্ত্রী নুর আখতার রফিক মাঝির পরিবারের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। একপর্যায়ে মেয়ের জামাইকে বিদেশ পাঠানোর জন্য অর্থের প্রয়োজন হলে ২০০৬ সালে ৬ নং ওয়ার্ডে অবস্থিত আট শতাংশ জমি বিক্রির প্রস্তাব দিলে মাথা গোঁজার ঠাঁইটুকু ক্রয় করতে গরু বিক্রি করে রিয়াজ পাটোয়ারী বাড়ির পাশে লিটন সিং ও জসিম মাঝিকে সাক্ষী রেখে নগদ ২৬ হাজার টাকায় জমিটি ক্রয় করেছেন বলে দাবি করেন রফিক মাঝির স্ত্রী মনোয়ারা বেগম।
তবে অর্থ গ্রহণের পর একাধিকবার দলিল চাইলেও বিভিন্ন অজুহাতে জমির দলিল সম্পাদন না করে নুর আখতার এড়িয়ে যান বলে দাবি অসহায় এই নারীর।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য, ২০০৯ সালে তাদের বসতভিটাও নদীগর্ভে বিলীন হয়ে গেলে নুর আখতার তাদের বর্তমান বসতঘরের সাথে বিক্রয়কৃত ডোবা জমিতে ঘর নির্মাণের অনুমতি দেন।
এতে করে বিপাকে পড়ে উন্নত জমি ক্রয় করে সেখান থেকে মাটি এনে ডোবা জায়গা ভরাট করে বসতঘর নির্মাণ করে পরিবারটি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন বলে জানিয়েছেন মনোয়ারা বেগম।
পাশাপাশি জমির দলিল পেতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বরং জমি দখলের অভিযোগে বিভিন্ন সময় মামলা দিয়ে একাধিকবার হয়রানি করা হয়।
একপর্যায়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উভয় পক্ষকে ডেকে বিক্রয়কৃত জমি বুঝিয়ে দেওয়ার আহ্বান জানালেও নুর আখতারের মনগড়া সিদ্ধান্তে বাস্তবায়িত হয়নি সেই উদ্যোগও।
বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের হৃদয়ে মানবতার দাগ কাটলে পরবর্তীতে নুর আখতারের ওয়ারিশদের কাছ থেকে বসতভিটাসহ প্রায় ৯ শতাংশ জমি ক্রয় করে মালেক মাঝির পরিবারকে দখল বুঝিয়ে দেওয়া হয় বলে জানান মালেকা বেগম।
দখলকৃত জমিতে সীমানা নির্ধারণ করতে গিয়ে গত ১৯ জুলাই বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মনোয়ারা বেগম ও তাঁর পুত্রবধূ নাসরিন আক্তার আহত হয়ে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অপরদিকে নুর আখতার ও তাঁর মেয়ে সুমাইয়া আহত হওয়ার দাবিতে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে হামলার শিকার হয়ে বিচারের দাবিতে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন মনোয়ারা বেগম।
খবর পেয়ে তজুমদ্দিন উপজেলা মহিলা দলের সেক্রেটারি হাসপাতালে উভয় পক্ষের সাথে দেখা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

উক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়