ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৪:৬

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে বিজয় (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎
‎সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের নাথপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় ওই এলাকার সুজন নাথের ছেলে।
‎
‎পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির আশপাশে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা সুলতানা মীম তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
‎
‎স্থানীয় সচেতন মহল ছোট শিশুদের সার্বক্ষণিক নজরদারিতে রাখার পাশাপাশি বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন, যাতে এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা এড়ানো যায়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ