ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

উন্নত শিক্ষাই হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের শক্তি: সংবর্ধনায় এমপি চাঁদ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৪:৭

রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী শাহ্দৌলা সরকারি কলেজে স্থানীয় সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা এবং স্নাতক (সম্মান) শ্রেণির কোর্স সমাপনী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাঈদ চাঁদ বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। আধুনিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমেই দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মধ্য দিয়েই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। কারণ উন্নত ও মানসম্মত শিক্ষাই হবে আগামীর মূল শক্তি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং প্রভাষক হানিফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) দিয়ে সংবর্ধিত করা হয়। পরবর্তীতে স্নাতক সমাপনী শ্রেণির শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানে বাঘা উপজেলার একমাত্র সরকারি এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির বিভিন্ন অবকাঠামোগত সমস্যা তুলে ধরে সংসদ সদস্যের কাছে কয়েকটি দাবি উত্থাপন করে কলেজ কর্তৃপক্ষ। এর মধ্যে বিশেষ করে শিক্ষার্থীদের তীব্র আবাসন সংকট নিরসনে  হোস্টেল নির্মাণ এবং কলেজের একমাত্র খেলার মাঠটি সংস্কারের জোর দাবি জানানো হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। 
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপি সভাপতি কামাল হেসেন
বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তফি, সাবেক আহ্বায়ক সালেহ আহমেদ সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ এবং সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফিসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা উল্লেখ করেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণামুখী শিক্ষা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের আত্মিক বন্ধন সুদৃঢ় করবে এবং উচ্চশিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন