ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

খালিয়াজুরীর হাওড়ে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১৫০০ মিটার জাল জব্দ ও ধ্বংস


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৪:৭

 নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ও সদর ইউনিয়নের বিভিন্ন হাওড়ে অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (২০ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জব্দকৃত জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশগ্রহণ করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অলিদুজ্জামান, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিনসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা।
অভিযানকালে হাওরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে মৎস্য সম্পদের জন্য হুমকি সৃষ্টি করে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অলিদুজ্জামান বলেন, “হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় সরকার বদ্ধপরিকর। অবৈধ ও নিষিদ্ধ জাল ব্যবহার করে কেউ যেন মাছ আহরণ করতে না পারে, সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্যসম্পদের সমৃদ্ধি বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসন ও পুলিশ একযোগে কাজ করছে। হাওরের মাছ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। যারা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছের উৎপাদন ও প্রজনন ব্যাহত করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হাওরের মৎস্যসম্পদ সমৃদ্ধ রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন