দাউদকান্দিতে মাদ্রাসার প্রধান ফটক নির্মাণ করে দিলেন প্রবাসী বিএনপি নেতা বাবুল খন্দকার
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নৈয়াইর ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক এসএস স্টিলের প্রধান ফটক নির্মাণ করে দিয়েছেন বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. বাবুল খন্দকার। দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে প্রবাসজীবন কাটালেও নিজ এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি নিয়মিত ও আন্তরিকভাবে অবদান রেখে চলেছেন।
সরেজমিন ঘুরে দেখা যায়, মাদ্রাসার চারপাশের নিরাপত্তা বেষ্টনীর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে অত্যন্ত দৃষ্টিনন্দন ও আধুনিক নকশার এই প্রধান ফটকটি নির্মাণ করা হয়েছে, যা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এর নান্দনিক সৌন্দর্যও বহুলাংশে বৃদ্ধি করেছে। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো. মহসিন উদ্দিন এ প্রসঙ্গে বলেন, “বাবুল খন্দকারের এই ঐকান্তিক সহযোগিতা মাদ্রাসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; তাঁর মতো উদার মনের সমাজসেবীরা এগিয়ে এলে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও বেশি সমৃদ্ধ হবে।” মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জসিম উদ্দিন মিয়াজী কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, প্রধান ফটক নির্মাণের ফলে মাদ্রাসার নিরাপত্তা ও পরিবেশের আমূল উন্নয়ন ঘটেছে এবং আমরা তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
গৌরীপুর মুন্সী ফজলুল হক কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল আহম্মেদ চৌধুরী বলেন, “মো. বাবুল খন্দকার সবসময় শিক্ষা ও মানবকল্যাণমূলক নানা কাজের সাথে সম্পৃক্ত থাকেন, তাঁর এই উদ্যোগ অন্যদেরও সমাজের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহিত করবে।” এ ছাড়া অভিভাবক সদস্য মো. জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, “সুদূর প্রবাসে থেকেও তিনি এলাকার সাধারণ মানুষের কথা ভুলে যাননি এবং তাঁর মতো দানশীল মানুষের সহযোগিতায় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।”
মাদ্রাসা সূত্রে জানা যায়, বাবুল খন্দকার শুধু প্রধান ফটক নির্মাণেই সীমাবদ্ধ থাকেননি, বরং তিনি অচিরেই নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুটি আধুনিক ডিজিটাল মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ নির্মাণেরও জোরালো আশ্বাস দিয়েছেন। স্থানীয় এলাকাবাসীর মতে, সিঙ্গাপুর প্রবাসী মো. বাবুল খন্দকার দীর্ঘদিন ধরে এলাকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এবং অসহায় মানুষের বিপদে নীরবে সহযোগিতা করে আসছেন। উল্লেখ্য, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত নৈয়াইর ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার উন্নয়নে অতীতে মহিউদ্দিন ভূঁইয়া, আলহাজ কালু মাস্টার, ইঞ্জিনিয়ার আবুবকর, মহসিন উদ্দিন গাজীর মতো বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বর্তমান সময়ে মো. বাবুল খন্দকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁর এই ধারাবাহিক অবদানে মাদ্রাসার সার্বিক অবকাঠামো ও শিক্ষা পরিবেশে এক ইতিবাচক পরিবর্তন এসেছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ