ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৪:১৫

 সদর উপজেলার গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। রোববার বিকেলে এ্যাপেক্স ক্লাব অব ঠাকুরগাঁওয়ের আয়োজনে অত্র স্কুল চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
এপেক্স ক্লাব “দ্যা ন্যাশনাল এসোসিয়েশন অফ এ্যাপেক্স ক্লাবস অফ বাংলাদেশ” এর ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌরসভার গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসুচীতে অংশ নেন, এ্যাপেক্স ক্লাব অব ঠাকুরগাঁওয়ের সভাপতি ডা: শুভেন্দু কুমার দেবনাথ, অতি: সভাপতি মো: আব্দুল খালেক, বিশিষ্ট পরিবেশ কর্মী ও অতি: সভাপতি অ্যাডভোকেট মোঃ জাহিদ ইকবাল, সেক্রেটারী শান্ত রায় কাব্য, ট্রেজারার মো: ইউনুস আলী, ফেলেসিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর আবু সায়েম হিমেল এবং গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুলতানা বেগম, মেরিনা আখতারসহ অন্যান্যরা।
এ সময় এ্যাপেক্স ক্লাব অব ঠাকুরগাঁওয়ের উদ্যোগে বিদ্যালয় চত্বরের বিভিন্ন স্থানে উন্নত জাতের কাঠবাদাম, জলপাই, কাঁঠাল, চালতা, আমড়া ইত্যাদি দাছ রোপন করা হয়। পরে এ্যাপেক্স ক্লাব অব ঠাকুরগাঁওয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের গাছ লাগানোর উপকারিতা এবং গাছের প্রতি যতœবান হওয়ার বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার