ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের অভিযানে ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকা জেলার ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।
তথ্য অনুসন্ধানে জানা যায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৯/০৭/২০২৬ খ্রি. তারিখ ২১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। আব্দুর রহিম (২২), পিতা-গোলাম হোসেন, মাতা-মোছাঃ কাকলী বেগম, সাং-আউকপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মেহেদী হাসান রিমন (২৫), পিতা-আসাদুর রহমান রিপন, মাতা-মোছাঃ তোয়াছমিন আক্তার, সাং-বালাশুর, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ৩। মোঃ আফসার হোসেন (৫০), পিতা-সোলেমান ভান্ডারী, মাতা-আপনী বেগম, সাং-বক্তারপুর বেদেপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদের ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ২০ গ্রাম, মূল্য অনুমান ৬০,০০০/-ষাট হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা এবং ২ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত