ধামইরহাটে ইউএনও প্রশান্ত চক্রবর্তীর বিদায় ও ইউএনও কাজী তাহমিনা সারমিনের যোগদান
নওগাঁর ধামইরহাটে নবাগত ইউএনও এর দায়িত্ব গ্রহণ ও বদলিকৃত ইউএনও এর দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ১৯ জুলাই রবিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও প্রশান্ত চক্রবর্তীকে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান এবং নবাগত ইউএনও কাজী তাহমিনা সারমিনকে ফুল বরন করা হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন বিদায়ী ইউএনও প্রশান্ত চক্রবর্তী, নবাগত ইউএনও তহমিনা শারমিন, এসি (ল্যান্ড) সাজ্জাদ পারভেজ, ওসি মিন্টু রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিষ কুমার সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি নওগাঁ -২ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো.এনামুল হক বলেন, ‘আমরা সকলে মিলে মানুষের সেবা প্রদান করব, মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, সূখী সমাজ গড়তে ভূমিকা রাখবো- আমাকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নয় ভাই হিসেবে দেখবেন।, অফিসারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আমার একটাই দাবি, সেবাপ্রার্থীদের যথোপযুক্ত সেবা প্রদান করবেন। অন্যথায় আমি আল্লাহর নিকট বিচার দিব।’ অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও প্রশান্ত চক্রবর্তী, নবাগত ইউএনও কাজী তাহমিনা সারমিনসহ অফিসার্সবৃন্দ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এম পি কে ফুলেল শুভেচছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত