ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী এমপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৪:৪৪

গত ১৭ জুলাই পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালীতে লাবলু কাজীর স্থাপনা ভাংচুর এর ঘটনায় পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে জড়িয়ে বিভ্রান্তকর তথ্য প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠন পটুয়াখালী জেলা শাখার ব্যানারে।
আজ সকাল দশটায় শহরের একটি অভিজাত রেস্তোরায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন,পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান দুলাল, সাবেক সভাপতি এডভোকেট মোজাম্মেল হোসেন তপন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির,
জেলা আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এডভোকেট মহসিন, জেলা আইনজীবী সমিতি ও জেলা আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শরীফ মোহাম্মদ সালাউদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা জেসমিন জাফর, জেলা যুবদল নেতা এডভোকেট আল আমিন সুজন প্রমুখ।
লিখিত বক্তব্য  তিনি বলেন, সরকার কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ চলমান রয়েছে, ভেঙ্গে ফেলা স্থাপনাটি সরকার কর্তৃক উচ্ছেদ কিনা, না কোন দুর্বৃত্তরা ভেঙ্গে ফেলেছে সেটা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া দরকার। কিন্তু তা না করে ভেঙ্গে ফেলা স্থাপনাটি নিয়ে পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে যে বিভ্রান্তকর তথ্য প্রকাশ করা হচ্ছে সেটা অত্যন্ত দুঃখজনক। তিনি আরোও উল্লেখ করেন, আলতাফ হোসেন চৌধুরী সাহেব বর্তমানে বিদেশ অবস্থান করছেন, এই স্থাপনা ভাঙচুর নিয়ে কোন কিছুই জানেন না। একটি স্বার্থন্বেষী মহল আলতাফ হোসেন চৌধুরীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে জড়িয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
লিখিত বক্তব্যে মাকসুদ আহাম্মেদ বায়েজিদ পান্না বলেন, আলতাফ হোসেন চৌধুরী সাহেব এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে বিচার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়ার পাশাপাশি  সরকারি জমিতে যদি কোন ব্যক্তি স্থাপনা নির্মাণ করে থাকেন সে যদি তার দলের লোকও হয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশনা দিয়েছেন।
লিখিত বক্তব্যে মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর সুরাইয়া ভবনে কমপক্ষের সাত থেকে আট বার হামলা ভাঙচুর করে বাড়ির টয়লেটের কমোডে পর্যন্ত ভাঙচুরের কথা উল্লেখ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যেরকম প্রতিহিংসার রাজনীতি করেন না, তেমনি আলতাফ হোসেন চৌধুরীও কোন প্রতিহিংসার রাজনীতি করেন না। তিনি তার বাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা বা কোনরকম ভাঙচুর হতে দেননি।
লিখিত বক্তব্যে মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না,আলতাফ হোসেন চৌধুরীর নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

প্রসঙ্গত: গত ১৭ জুলাই রাতের আধারে কে বা কারা পটুয়াখালীর মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান লাভলুর একতলা ভবনটি ভেকু দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে বাড়ির মালামাল লুটপাট করে অগ্নিসংযোগ করে দেয়। ভুক্তভোগী লাভলু কাজী এ ঘটনার জন্য স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী ও তাঁর ছোট ভাই মো. শাহীন চৌধুরীকে অভিযুক্ত করেন। 

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা

মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ

ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি

মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী

পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি