ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২০-৭-২০২৬ দুপুর ৪:৪৬

সিরাজগঞ্জের সলঙ্গার কুতুবের চর মৎস্য আড়ত সরকারিভাবে ইজারার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে কুতুবের চর মৎস্য আড়দার, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও এলাকাবাসির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, মৎস্য ব্যবসাকে উজ্জীবীত ও অর্থনৈতিকভাবে এলাকাটি স্বাবলম্বী করতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে পাশে সিরাজগঞ্জের  সলঙ্গার কুতুবের চর এলাকায় ২০২৩ সালে কুতুবের চর মৎস্য আড়ৎদার সবময় সমিতি লি: এর উদ্যোগে কুতুবের চড় মৎস্য আড়ত প্রতিষ্ঠা করা হয়। আড়তের জন্য ব্যবসায়ীরা ৩০ শতক জায়গা সরকারকে লিখে দেন। এরপর থেকে চলনবিল অঞ্চলের মৎস্যচাষীরা আড়তে মাছ বিক্রি করে আসছে। এখানকার মাছ ঢাকা-ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় যায়। কিন্তু বিগত তিন বছর যাবত হাটটি পরিচালিত হলেও সরকার এখনো ইজারার ব্যবস্থা গ্রহন করেনি। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে তেমনি আড়টিও উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় ব্যবসায়ী, মৎস্য উৎপাদনকারী ও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় দ্রুত আড়তটি ইজারার আওতায় আনার দাবি জানান বক্তারা।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুতুবের চর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি ফজলার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মৎস্য আড়ৎদার আলামিন হোসেন, বকুল হোসেন, আইয়ুব আলী, ইউসূফ আলী প্রমুখ।

এ বিষয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, হাটের জন্য ৩০ শতাংশ জমি সরকারকে লিখে দিয়েছেন ব্যবসায়ীরা। হাটটি পেরিফেরি করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। অনুমোদন পেলে ইজারার ব্যবস্থা গ্রহন করা হবে। আপাতত যেভাবে চলছে সেভাবেই চলবে। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত