ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই: এনডিএফ-এর সায়েন্টিফিক সেমিনারে বক্তারা
দেশে ডেঙ্গু জ্বরের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর উদ্যোগে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে "ডেঙ্গু-জ্বর সচেতনতামূলক সাইন্টিফিক সেমিনার" শীর্ষক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন এনডিএফ-এর সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং পরিচালনা করেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বেগম লিলি এবং সংসদ সদস্য মারজিয়া বেগম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি বলেন, "ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসকদের প্রচেষ্টাই যথেষ্ট নয়; এর জন্য সরকার, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিটি পরিবারকে নিজ নিজ বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।" তিনি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদানের প্রশংসা করেন এবং এনডিএফ-এর এ জাতীয় উদ্যোগের প্রতি সাধুবাদ জানান। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষায় বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মারজিয়া বেগম এমপি বলেন, "ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ। সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন।" তিনি গুজব ও অপচিকিৎসা থেকে বিরত থেকে বৈজ্ঞানিক তথ্যাভিত্তিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ বা 'কী-নোট স্পিকার' হিসেবে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর-উল আলম (সোহেল)। তিনি ডেঙ্গু রোগের বর্তমান পরিস্থিতি, এডিস মশার জীবনচক্র, সতর্ক সংকেত (Warning Signs), সঠিক রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা এবং জটিলতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, অপ্রয়োজনীয় ওষুধ সেবন বা চিকিৎসায় বিলম্ব রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পর্যাপ্ত তরল গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, "ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যাতে গুজব ও বিভ্রান্তি দূর হয়।"
অপর বক্তা সাংবাদিক মুজাহিদ শুভ বলেন, "স্বাস্থ্য সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; জনস্বার্থের সচেতনতা সৃষ্টি করাও এর অন্যতম দায়িত্ব। চিকিৎসক, স্বাস্থ্য বিভাগ ও গণমাধ্যমের সমন্বিত চেষ্টা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।"
সমাপনী ও সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, "ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুমি সমস্যা নয়; এটি জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জে পরিণত হয়েছে। হাসপাতালের পাশাপাশি কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। চিকিৎসকদের সর্বদা জনগণের পাশে থেকে সেবা প্রদানের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।"
সেমিনারে বিসিএস হেলথ ফোরামের সভাপতি অধ্যাপক ডাক্তার মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমান, প্রখ্যাত ভাইরোলজিস্ট ডাক্তার আব্দুল্লাহ ওমর নাফিস তানিম, পাবলিক হেলথ স্পেশালিস্ট ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবু সাঈদ আহমেদ এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সেক্রেটারি মুজাহিদ শুভসহ দেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied