ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল হক কালুর গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৫:১৯
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও মহাজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল হক কালু ব্যাপক গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি করেছেন।
 দিনব্যাপী তিনি মহাজনপুর ইউনিয়নের গোপালপুর, যতারপুর, কোমরপুর, মহাজনপুর, বাবুপুর ও পরানপুর গ্রাম ঘুরে স্থানীয় ভোটার, সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে আশরাফুল হক কালু বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে মহাজনপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, আধুনিক ও জনবান্ধব সেবা নিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। তিনি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি। ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত মহাজনপুর ইউনিয়ন গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করতে চান।
এ সময় মোটরসাইকেল র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল হক কালুর পক্ষে বিভিন্ন স্লোগান দেন। গণসংযোগ শেষে তিনি উপস্থিত সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়