হরিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ উদযাপন ও মহড়া অনুষ্ঠিত
মানিকগঞ্জের হরিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ এবং সিপিপি-এর ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবর রহমান এঁর নেতৃত্বে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এ মহড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ এঁর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইরাজ উদ্দিন দেওয়ান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
উপজেলার বিভিন্ন বাজারে ও বাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাসের আগুন নেভানো, ছোট ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থাসহ আগুন নেভানোর বিষয়ে সবাইকে সচেতন করার এই মহড়া অব্যহত থাকবে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবর রহমান।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
Link Copied