ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিজয়নগরে হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে এক ব্যাক্তি খুন


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৬:২৩
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় খরিদকৃত হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ আলী নামে এক নিরীহ অসহায় ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।
 
২০শে জুলাই (সোমবার) সকাল ১১টায় উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে। 
 
নিহত মোহাম্মদ আলী (৪০) সাতগাঁও গ্রামের মৃত কলোম উদ্দিন এর ছেলে। নিহতের অবুঝ তিনটি সন্তান রয়েছে। 
 
অভিযুক্ত দুধ মিয়া (৪৫) মৃত নূর মোহাম্মদ এর ছেলে একই গ্রামের নেজের বাড়ির বাসিন্দা। 
 
ঘটনা সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন অভিযুক্ত দুধ মিয়া ও তার স্ত্রী, নিহত মোহাম্মদ আলীর কাছে ৬টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। বাচ্চা বাড়িতে নেওয়ার সাথে সাথে দুটি বাচ্চা মরে যায়। নিহত মোহাম্মদ আলী ও তার স্ত্রী আরো কয়েকজন সাথে নিয়ে অবশিষ্ট বাচ্চাগুলোকে ফেরত দিয়ে টাকা চাওয়ায় উভয় পক্ষে বাকবিতন্ডায় এক পর্যায়ে অভিযুক্ত দুধ মিয়া তার বসতঘর হতে লাঠি দিয়ে নিহতের কোমরে আঘাত করেন। পরবর্তীতে দুধ মিয়ার স্ত্রী স্বামীর হাতের লাঠি নিয়ে মাতা ও ঘাড়ে আঘাত করলে ঘটনাস্থলে মোহাম্মদ আলী মাটিতে লুটে পড়েন। তাৎক্ষণিক ঘটনাস্থলে তিনি মারা যান। 
 
মনের সন্দেহে বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এ বিষয়ে প্রত্যক্ষদর্শিরা সাংবাদিকদের জানান, দুধ মিয়ার স্ত্রী খুবই খারাপ আচরণ প্রকৃতির মানুষ, হাঁসের  বাচ্চা নিয়ে বাকবিতণ্ডায় এক পর্যায়ে দুধ মিয়া নিহতের গায়ে আঘাত করার সাথে সাথে তার স্ত্রী নিহতের মাথায় ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মোহাম্মদ আলী মাটিতে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এ সময় অভিযুক্তরা নিজেরাই স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যান বলে ভুক্তভোগী পরিবারের দাবি। 
 
এ বিষয়ে অভিযুক্ত দুধ মিয়ার মাতা, হাঁসের বাচ্চা নিয়ে ঝামেলার সত্যতা স্বীকার করে বলেন, মোহাম্মদ আলী হাঁসের বাচ্চা ফেরত দিতে আসছিল সত্য কিন্তু আমি ঘরে ছিলাম মারামারি করতে দেখিনি।
 
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাঁস নিয়ে ঝামেলার কথা শুনেছি। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট ও অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Parna / Parna

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়