ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ফুলে সাজানো গাড়িতে শিক্ষা কর্মকর্তাকে রাজকীয় বিদায়


রফিকুল ইসলাম  photo রফিকুল ইসলাম
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৬:৩৯
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ইউইও) মো. আবুল হোসেনের অবসরজনিত বিদায়কে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী আয়োজন করেছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
 
ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মানের আবহে আয়োজিত সংবর্ধনা শেষে তাঁকে ফুলে সাজানো একটি মাইক্রোবাসে করে ময়মনসিংহ পর্যন্ত পৌঁছে দেন শিক্ষকরা।
 
সোমবার (২০ জুলাই) মোহনগঞ্জ পৌর পাবলিক মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্ব পালনের পুরো সময় মো. আবুল হোসেন সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে শিক্ষক সমাজের আস্থা অর্জন করেছেন। শিক্ষকবান্ধব মনোভাব নিয়ে তিনি সব সময় শিক্ষকদের সমস্যা গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেছেন। তাঁর নেতৃত্বে উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে বলেও বক্তারা উল্লেখ করেন।
 
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আ ফ ম আল মামুন বলেন, “মো. আবুল হোসেন স্যার একজন সৎ, দক্ষ ও মানবিক শিক্ষা কর্মকর্তা ছিলেন। দায়িত্ব পালনের পুরো সময় তিনি শিক্ষকদের সমস্যাগুলো আন্তরিকতার সঙ্গে শুনেছেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেছেন।
 
তাঁর নেতৃত্বে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। তাঁর বিদায়ে আমরা একজন অভিভাবকসুলভ কর্মকর্তাকে হারালাম। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসরজীবন কামনা করছি।”
 
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মো. আবুল হোসেন বলেন, “মোহনগঞ্জে দায়িত্ব পালনকালে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার কাছ থেকে যে আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা আজীবন স্মরণে রাখব। কর্মজীবনের শেষ দিনে আপনারা যে সম্মান ও ভালোবাসায় আমাকে বিদায় জানালেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও মোহনগঞ্জের প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন অব্যাহত থাকবে-এটাই আমার প্রত্যাশা।”
 
জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বরে মো. আবুল হোসেন মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সোমবার ছিল তাঁর চাকরিজীবনের শেষ কর্মদিবস। আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা শেষে শিক্ষকরা ভালোবাসার নিদর্শন হিসেবে তাঁকে ফুলে সাজানো একটি মাইক্রোবাসে করে ময়মনসিংহ পর্যন্ত পৌঁছে দেন। ব্যতিক্রমী এ আয়োজন উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাইলোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম
 
বিশেষ অতিথি ছিলেন মোহনগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান ও স্নিগ্ধা চক্রবর্তী। এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীসহ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Parna / Parna

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন