ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কাপাসিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে দৃঢ় অঙ্গীকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৬:৪৩
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই সোমবার সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় মাদক নির্মূলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী। 
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মোঃ সামসুদ্দীন খান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি নেতা ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আজগর হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রেজাউর রহমান মিঠু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মাহবুব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজুল আমিন পাপন প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠিত সভায় বিভিন্ন বক্তারা সাম্প্রতিক সময়ে গরু চুরি, মাদক কারবারিদের উৎপাত, কিশোর গ্যাং ও বিকট শব্দে মোটরসাইকেল চালনা, পরিবহনে চাঁদাবাজি, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটা, উপজেলা সদরের বাসা বাড়ির পানি নিস্কাশন ও বর্জ্য অপসারণ ব্যবস্থাপনা, কাপাসিয়া সদর বাজার রোডে তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। বিশেষ করে উঠলো সদর রোডে প্রতিনিয়ত তীব্র যানজট নিরসনে সাব কমিটি গঠন করে কার্যকর পদক্ষেপ গ্রহণ। 
উপজেলার সর্বত্র অপরাধ প্রবনতা কমিয়ে আনতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক ভাবে কার্যকর ভূমিকা রাখার ব্যাপারে সবাই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইউনিয়ন পর্যায়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাউন্সিলিং করার সিদ্ধান্ত নেয়া হয়। এব্যাপারে জনপ্রতিনিধিদের সমন্বয়ে সামাজিক নিরাপত্তা জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
উপজেলার সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের বিশেষ টহল বৃদ্ধি নিশ্চিতকরণ এবং বিভিন্ন বিষয়ে সাইবার বুলিং বা ফেক আইডি দিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণে আলোচনা হয়। 
 
দীর্ঘ আলোচনা শেষে সভাপতি উপজেলার সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি সচেষ্ট হওয়ার আহ্বান জানান। 

Parna / Parna

সাভারসহ ঢাকা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শয্যা থেকে ১০১ শয্যাতে উন্নীত করে প্রজ্ঞাপন।

ভলিবল ফেডারেশনের সভাপতি হলেন আওয়ামী লীগ নেতা লতিফ

বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরি মেরে যুবককে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

নির্বাচিত না হয়েও প্রতিশ্রুতি পুরণের অঙ্গীকারবদ্ধ বিএনপি প্রার্থী

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশি বাসিন্দারা

মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন বন্ধে লালমনিরহাটে 'আলোকিত লালমনিরহাট' এর বর্ণাঢ্য র‍্যালি

মুকসুদপুরে আওয়ামী লীগের সদস্য অশোক কুমার মণ্ডলের পদত্যাগ

বাঁশখালীতে বন্যায় ক্ষয়ক্ষতি প্রায় ২শ কোটি, জরুরি ভিত্তিতে পূর্নবাসন প্রয়োজন

খালিয়াজুরীতে ৩৪ পিস ইয়াবাসহ যুবক আটক

কাপাসিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং নির্মূলে দৃঢ় অঙ্গীকার

ফুলে সাজানো গাড়িতে শিক্ষা কর্মকর্তাকে রাজকীয় বিদায়