ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খালিয়াজুরীতে ৩৪ পিস ইয়াবাসহ যুবক আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৬:৫৯
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে লেপসিয়া নৌ-পুলিশ।
 রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত যুবক হলেন নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে মো. রাব্বি আহমেদ (২৬)।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই হরিপদ পাল সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেল ৫টার দিকে লেপসিয়া ট্রলারঘাট এলাকায় অভিযান চালান। এ সময় মাদক বিক্রির অভিযোগে রাব্বি আহমেদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগতজ্যোতি চৌধুরী বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়েছে।”
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাকে মঙ্গলবার 
আদালতের মাধ্যমে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হবে।”
স্থানীয়রা জানান, হাওরাঞ্চলের নদীপথকে ব্যবহার করে মাদক পাচার ও বেচাকেনার অভিযোগ দীর্ঘদিনের। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।
নৌ-পুলিশ জানিয়েছে, নদীপথে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Parna / Parna

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়