ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে আওয়ামী লীগের সদস্য অশোক কুমার মণ্ডলের পদত্যাগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৭:১৪

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরি সদস্য অশোক কুমার মণ্ডল দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (১৯ জুলাই ২০২৬) বিকাল ৪টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত প্রেস নোটে অশোক কুমার মণ্ডল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড, নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ,নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড তার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো জানান,এসব কারণে তিনি খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরি সদস্যপদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ ও অব্যাহতি নিচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সব সময় সচেষ্ট থাকবেন এবং রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস নোটে উল্লেখ করা হয়, অশোক কুমার মণ্ডল মৃত অমলেন্দু মণ্ডলের পুত্র এবং তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

Parna / Parna

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়