ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফাইনালের পর রদ্রির ওপর কেন চটেছিলেন ওতামেন্দি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২৬ বিকাল ৭:৪৬

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজতেই স্পেনের অধিনায়ক রদ্রি এগিয়ে গিয়েছিলেন নিকোলাস ওতামেন্দির দিকে। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে অভিনন্দন জানানো। কিন্তু ফুটবলীয় সৌজন্যের বদলে তাঁকে শুনতে হলো তীব্র ভর্ৎসনা।

ঘটনার ভিডিও প্রকাশ করেছে টিওয়াইসি স্পোর্টস। সেখানে দেখা যায়, রদ্রি কাছে যেতেই আর্জেন্টাইন ডিফেন্ডার ক্ষোভের সুরে বলেন, ‘তুমি পুরো সপ্তাহ কেঁদেছ। তুমি আর লাপোর্তে—দুজনই। এটা ঠিক হয়নি। তোমরা রেফারিদের নিয়ে অভিযোগ করে কেঁদেছ, বন্ধু।’ এমন মন্তব্যে বিস্মিত রদ্রি পাল্টা জানতে চান, ‘কিসের জন্য? কী নিয়ে?’

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্পেনের মিকেল ওইয়ারসাবাল দুজনকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। কিছুক্ষণ পর আবারও তর্কে জড়িয়ে পড়েন রদ্রি ও ওতামেন্দি।রদ্রি যখন মাঠের ভেতরে ও বাইরে একে অন্যকে সম্মান দেখানোর কথা বলেন, তখন আরও চড়া সুরে জবাব দেন ওতামেন্দি, ‘আমার সম্মান আছে। কিন্তু তোমাদের এভাবে কথা বলা উচিত হয়নি, বুঝেছ?’ রদ্রি তখনো জানতে চান, ‘আমি কী বলেছি?’ওতামেন্দির এই ক্ষোভের পেছনে ছিল ফাইনালের আগে স্পেন দলের রেফারিং-কেন্দ্রিক মন্তব্য। ম্যাচের আগে স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্তে স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে সাম্প্রতিক ম্যাচগুলোতে আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন।লাপোর্তে বলেছিলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোয় আমরা রেফারিং নিয়ে এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের সত্যিই বিস্মিত করেছে। কিছু ঘটনায় কোনো শাস্তিই দেওয়া হয়নি, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে। তারা প্রতিপক্ষের ওপর প্রবল চাপ সৃষ্টি করে। ফুটবলে, বিশেষ করে এত বড় প্রতিযোগিতায়, এসব কখনোই অনুমোদন করা উচিত নয়। কারণ, এতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয় এবং হতাশা তৈরি হয়।’

Parna / Parna

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

ফাইনালের পর রদ্রির ওপর কেন চটেছিলেন ওতামেন্দি

দাপুটে স্পেনের সামনে মার্টিনেজ লড়েছিলেন একা!

রদ্রির হাতে ট্রফি দিয়ে মঞ্চে ট্রাম্পের দেরি, নেপথ্যে যে কারণ

স্পেনের বিশ্বকাপ উদযাপনে মর্মান্তিক দুর্ঘটনা

আর্জেন্টিনায় বিশ্বকাপ ফেরানোর প্রতিজ্ঞা তরুণ নিকো পাজের

পাঁচ বছরে ১৬ ট্রফি, স্পেন কেন অপ্রতিরোধ্য শক্তি?

তিন বছরে দুটি বিশ্বকাপ জিতে স্পেনের ইতিহাস

আর্জেন্টিনাকে বশে রেখে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

ফাইনালে যেসব জায়গায় আর্জেন্টিনার চেয়ে এগিয়ে থাকবে স্পেন

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিয়ে যে ভবিষ্যদ্বাণী করলেন রোনালদো

সহজ ম্যাচে রুদ্ধশ্বাস জয়, সিরিজ বাংলাদেশের

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি