ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
‘মুজিববর্ষের প্রতিশ্রুতি-জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, যুব ফোরাম সভাপতি জাহিদ ইকবাল প্রমুখ। বক্তাগণ প্রাকৃতিক মানুষ কর্তৃক সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সতর্কতামুলক পরামর্শ প্রদান করেন।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা