সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরি মেরে যুবককে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ওই হত্যাকাণ্ডের পর পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই রতন আলী খান বাদী হয়ে সোমবার সকালে রায়গঞ্জ থানায় হত্যা মামলা করেন।নিহত ইলিয়াস খান (২৬) রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকার বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের মো. রাসেল (৪২) ও সোহেল খান (৪০)।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি ও মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইলিয়াস গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে রোববার রাতে রায়গঞ্জ থানার পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সিরাজগঞ্জ সদর এলাকা থেকে মো. রাসেলকে ও কামারখন্দ থানা এলাকা থেকে মো. সোহেল খানকে আটক করা হয়।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান প্রথম আলোকে জানান, আজ সকালে মামলার পর আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
Parna / Parna
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা