ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৭-২০২৬ রাত ৮:২০

স্পেনের বিপক্ষে ফাইনালে হেরে ভেঙে পড়া এক সময়ের সতীর্থদের পাশে দাঁড়িয়েছেন আনহেল দি মারিয়া। অভিজ্ঞ এ ফরোয়ার্ড বলেছেন, লিওনেল মেসিদের দলকে নিয়ে গর্বিত পুরো আর্জেন্টিনা।একপেশে ফাইনালে ১-০ গোলে হারে লিওনেল স্কালোনির দল।অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে গোলের জন্য স্রেফ দুটি শট নিয়ে কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি আর্জেন্টিনা।২০২২ কাতার আসরে তর্কসাপেক্ষে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ফাইনাল উপহার দিয়েছিল আর্জেন্টিনা। ওই দলের সদস্য ছিলেন দি মারিয়া। এবার এবার স্পেনের বিপক্ষে লড়াইও করতে পারলেন না মেসিরা। কোপা আমেরিকার গত আসরে শিরোপা জিতে জাতীয় দলকে বিদায় জানান দি মারিয়া। ফাইনালের কয়েক ঘণ্টা পর এক বার্তায় মেসিদের প্রশংসা করলেন তিনি।দি মারিয়া বলেন, দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ সেটা দেশকে আবার ঐক্যবদ্ধ করেছে। তোমরা ইতিহাস গড়েছো, তোমরা কিংবদন্তি এবং তোমাদের কাছ থেকে কেউ কিছু কেড়ে নিতে পারবে না।সাবেক এ আর্জেন্টাইন তারকা আরও বলেন, আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। (ফিনালিসিমাসহ) টানা পাঁচটি ফাইনাল, কেউ এটা তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সব কিছুর জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি। 

Parna / Parna

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি