সাভারসহ ঢাকা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৫০ শয্যা থেকে ১০১ শয্যাতে উন্নীত করে প্রজ্ঞাপন।
সাভারসহ ঢাকা জেলার সকল উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। ঢাকা জেলার সাভার, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে এখন ১০১ শয্যায় উন্নীত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার।
এই যুগান্তকারী ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক তারেক রহমানের প্রতি সকল শ্রেণী পেশার মানুষ কৃতজ্ঞতা জানাই।
ঢাকা জেলার সকল উপজেলার দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মক্ষেত্রে এবং স্থানীয়ভাবে বসবাসরত জনগণের সেবা লাভ করা সহজলভ্য হবে বলে স্থানীয় অনেকে জানাই।
উল্লেখ্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ১০১ শয্যাতে উন্নতি করনের জন্য ঢাকা- ১৯ এর সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু- দূরদর্শী নেতৃত্ব এবং সাভার আশুলিয়া প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নিরলস প্রয়াস সত্যিই অনন্য। তাঁর এই চমৎকার ও সময়োপযোগী উদ্যোগের ফলেই আজ সাভার আশুলিয়া চিকিৎসা সেবায় এক নতুন দিগন্তের সূচনা হলো।
তৃণমূল মানুষের প্রতি আপনার এই অকৃত্রিম ভালোবাসা ও উন্নয়নমুখী ভাবনা সাভারের ইতিহাস ও উপজেলার সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য সরকার কর্তৃক দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়।
ইমাম হোসেন
Parna / Parna
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
২০ হাজার টাকা পুঁজিতে মুড়ি বিক্রি শুরু, এখন মাসে বিক্রি ৩ লাখ টাকা
Link Copied